স্টাফ রিপোর্টার॥ সরকার ঘোষিত পে-স্কেল অনুযায়ী বেতন ও ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীগন।

২৭ জুন সোমবার সকালে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রমিকলীগের আয়োজনে শতাধিক লোকের অংশগ্রহনে মৌলভীবাজার পল্লী বিদ্যুত অফিসের সম্মুখে জামসেদ কবির হিররু সভাপতিত্বে হাসিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুস ছালাম, জয়নাল আবেদীন প্রমুখ।

এ সময় বক্তারা সরকারের কাছে তাদের দাবি জানিয়ে বলেন সরকার ঘোষিত পে-স্কেল অনুযায়ী তাদের বেতন ও ঈদ বোনাস দ্রুততার সহিত দেয়ার ব্যাবস্থা করা হবে, অন্যথায় তারা বৃহত্তর কর্মসুচী ঘোষনা করবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.