শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আল হারামাইন হাসপাতালের উদ্যোগে সামাজিক দায়িত্ববোধ থেকে গরীব ও অসহায় মানুষদের জন্য বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
২০ বুধবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আলহাজ্ব ড. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন।
আল হারামাইন হাসপাতালের রিজিওনাল অফিসার (মার্কেটিং) সুফিয়ান আহমদ জানান, সকাল ১১ টা থেকে দিনব্যাপী আল হারামাইন হাসপাতালের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎিকের তত্ত্ববধানে বিনামুল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হবে। সেখানে চিকিৎিসা সেবা ছাড়াও বিনামুল্যে ঔষুধ প্রদান করা হবে। অসাহয় গরীব মানুষজন যাতে বিনামুল্যে চিকিৎিসা সেবা নিতে পারে এর জন্য পুরো উপজেলা জুড়ে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে বলে জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.