নজরুল ইসলাম মুহিব॥ রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে কারাবন্দীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
২০ নভেম্বর বুধবার জেলা প্রশাসন ও জেলা কারাগারের আয়োজনে এবং জেলা যুবউন্নয়ন বিভাগের সহযোগিতায় মাস ব্যাপী কারাবন্দীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা। জেল সুপার মো:আনোয়ারুজ্জামান এর সভাপতিত্বে এবং জেলার মো: এনায়েতউল্লাহ পরিচালনায় উদ্ভোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান যুবউন্নয়ন কম্পিউটার প্রশিক্ষক মো: বেলায়েত হোসেন প্রমুখ। কম্পিউটার প্রশিক্ষন কোর্সে জেলা কারাগারের ১৫জন কারাবন্দী অংশ গ্রহন করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.