
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে মেয়র চত্বরে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা যন্ত্র (Time Countdown) স্থাপন করা হবে।
বুধবার ২০ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা যন্ত্র স্থাপনের স্থান নির্বাচনের জন্য প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত আগামী ১০ জানুয়ারি থেকে ক্ষণগণনা শুরু হবে।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ প্রমুখ।
এছাড়াও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, মৌলভীবাজার-২৫০ শয্যা হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. রোকশানা ওয়াহিদ রাহি, জেলা তথ্য কর্মকর্তা আব্দুস ছাত্তার নিলয় প্রমুখ।
মৌলভীবাজারে নতুন সিএনজি বিক্রয় বন্ধ করার প্রস্তাব ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা
২০২০ সালে পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষ্যেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করতে জাতীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম তারিখ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালিত হবে। এখানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও থাকবে। এই সময়ের মধ্যে যেসব জাতীয় ও দলীয় (আওয়ামী লীগের) দিবস পড়বে সেগুলোকেও বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হবে। দেশের জেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত এই বর্ষ পালন করা হবে। মুজিব বর্ষ সরকারিভাবেও পালিত হবে।
বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে জন্মশত বার্ষিকী। বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিভাগ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা-সরকারি সকল পর্রায়ে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.