
প্রেস বিজ্ঞপ্তি॥ মৌলভীবাজার সদর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই/তাপস চন্দ্র রায়, এএসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান, এএসআই/মোঃ জাহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ ইং ২০ নভেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর থানাধীণ ঢাকা বাস ষ্ট্যান্ড সংলগ্ন পাগুলিয়া রোড স্মৃতি ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে থেকে আসামী ১। জুনেল আহমদ (২২) পিতা-আব্দুল লতিব, সাং-রঘুনন্দনপুর (ঢাকা বাস ষ্টেশন, মামুন ক্লিনিকের পিছনে), ২। নাফি হোসেন (২৮) পিতা-মোঃ আব্দুল লতিফ, সাং-চুবড়া, উভয় থানা ও জেলা মৌলভীবাজারদ্বয়কে ইয়াবা বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার করেন। ঐ সময় আসামী জুনেল আহমদ (২২) এর প্যান্টের পকেট থেকে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং অপর আসামী নাফি হোসেন (২৮) এর পকেট থেকে ১০ পিছ সহ সর্বমোট ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। বর্ণিত ঘটনায় মৌলভীবাজার মডেল থানার মামলা নং-১৬, তাং-২১/১১/১৯খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হইয়াছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.