পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স আপ ক্লাবের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ২২ নভেম্বর শুক্রবার মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে সুমা ফুড হাফ ম্যারাথন প্রতিযোগীতা।

সকাল ৭টায় ম্যারাথন প্রতিযোগীরা পৌর মেয়র চত্তর থেকে শুরু করে সরকারি কলেজের পাশ দিয়ে সোনাপুর,কালেঙ্গা,দেওড়াছড়া চা বাগান হয়ে ছয়সিড়ি দিঘী থেকে ইউটার্ন হয়ে একই রাস্তা এসে বনবিথীর রাস্ত াহয়ে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌরসভা মেয়র ফজলুর রহমান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.