
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর ৩১/১৭ (সদর) এবং সিআর ১০৭৪/১৭ (সদর) মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ আজিজুর রহমান জুনেদ, পিতা-মোঃ সামছুল ইসলাম, সাং-চুবরা, কাজিরগাঁও থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন।
২৩ নভেম্বর শনিবার এসআই/গিয়াস উদ্দিন খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআর ২৭৬/১৯ (সদর) মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ময়না রবি দাস (৫২), পিতা-মৃত নলুয়া রবি দাস, সাং-সানন্দপুর, থানা ও জেলা-মৌলভীবাজার-কে গ্রেফতার পূর্বক অদ্য ২৪/১১/১৯ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.