স্টাফ রিপোর্টর॥ মৌলভীবাজার পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যাগে সোমবার ২৭ জুন ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা আওয়ামীলীগের সিনিওর সহ-সভাপতি মোহাম্মদ ফিরুজ, সাধারণ সম্পাদক নেছার আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মসুদ আহমদ, আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান বাবুল, মৌলভীবজার চেম্বারের সভাপতি কামাল হোসেন সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন মসজিদের ইমাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.