
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্তরে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে পুলিশ।
শেরপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই সাব্বির আহসান জানান, ২৫ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর গোলচত্তরে তিন তারা খাবার হোটেলের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এরা হলো জুনেদ মিয়া (২৮) পিতা-মৃত মাসন মিয়া, সাং-শেরপুর নতুন বস্তি, থানা ও জেলা-মৌলভীবাজার। এ সময় তাছে ৪৪ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
অপরদিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আসামী আলাকত মিয়া (২৮), পিতা- আলফত মিয়া স্থায়ী : গ্রাম- শাহপুর, মৌলভীবাজার সদরকে ৯৬ পিছ ইয়াবা ট্যাবলেট সহগ্রেফতার করেন।
বর্ণিত দুটি ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হইয়াছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.