
স্টাফ রিপোর্টার॥ সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সাথে নবগঠিত মৌলভীবাজার জেলা ওলামা দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সকালে সদর উপজেলার বাহর্মদ্দানে প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির আহবায়ক মাওলানা আব্দুল হেকিম ও সদস্য সচিব কাজী মো আব্দুর রহিমের নেতৃত্বে অন্যান্য যুগ্ম আহবায়ক ও সকল সদস্যবৃন্দ সভায় অংশ নেন। এসময় ওলামা দলের আহবায়ক ও সদস্য সচিব জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেন। সভায় উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এম এ মুকিত,যুগ্ম সম্পাদক মো হেলু মিয়া,সাংগঠনিক সম্পাদক বকসি মিসবা উর রহমান, দপ্তর সম্পাদক মো ফখরুল ইসলাম,প্রচার সম্পাদক মো ইদ্রিছ আলী,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিদুর রহমান সোহান,জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল হাকিম, সদস্য মাওলানা কামরুজ্জামান,মাওলানা ইউনুস আনসারী,মাওলানা গোলাম হোসেন,মাওলানা আসাদ উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভা শেষে এম নাসের রহমান কে সাথে নিয়ে জেলা ওলামা দলের নেতৃবৃন্দ প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করে বিশেষ মোনাজাত করেন। ওলামা দলের নবগঠিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য এম নাসের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মিথ্যা মামলার কারান্তরীন। তার সুচিকিৎসা পর্যন্ত করা যাচ্ছে না। তাই বেগম জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করার লক্ষে সারা জেলায় উপজেলা থেকে গ্রাম পর্যন্ত সম্মেলনের মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.