শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার।শহরের কলেজ রোডে স্টার কমিউনিটি সেন্টারে সকাল ১১টায় এ সমে¥লন অনুষ্ঠিত হতে যাচ্ছে।দীর্ঘ এক যুগ পর এ সম্মেলন হচ্ছে। সম্মেলনকে গিড়ে ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে এবং পদ প্রত্যাশীরা ভোটারদের দ¦ারেদ¦ারে ধর্ণা দিচ্ছেন।এতে ভোটারদেরও কদর বেড়েছে।সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন ও বিশেষ অতিথি সাধারণ সম্পাদক হাজী মো.কামাল হোসেন সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা যায়,৯টি ইউনিয়ন ও ১টি পৌর কমিটি থেকে ৩ জন করে ৩০ জন এবং ১৯১ সদস্যের উপজেলা কমিটির মাঝে মৃত্যু,প্রবাসে গমন,বিএনপি ও আ’লীগে যোগদান বাদে ২০ জনসহ সর্বমোট ৫০জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।এদিকে সভাপতি পদে প্রতিদ্বন্ধীতা করছেন উপজেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা মো.আসলাম,সহ-সভাপতি হাজী মো. মস্তান মিয়া,ফুল মিয়া ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মিজানুর রব চৌধুরী সহ ৪ জন।
সম্পাদক পদে লড়ছেন উপজেলা জাতীয় পার্টির বর্তমান যুগ্ম সম্পাদক মোল্লা কবির আহমেদ,জাতীয় ছাত্র সমাজের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ খালেদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক হাজিবুল হোসেন সাজ্জাদ সহ ৩ জন।এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন জানান,ইতিমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।তিনি আরও জানান আমরা প্রথমে চেষ্টা করব সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করতে,যদি সমঝোতা না হয় তখন ভোটাভুটিতে যাওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.