
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. আসলাম সভাপতি ও কবির মোল্লা সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন।
২৬ নভেম্বর মঙ্গলবার সকালে শহরের একটি কমিউিনিটি সেন্টারে সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেন মো. এরশাদসহ প্রয়াত সকল নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মো. আসলাম এর সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আজিবুল হোসেন সাজ্জাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি এড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হাজী মো.কামাল হোসেন, যুগ্ম সম্পাদক নাছির আহমেদ কাউয়ুম, সাংগঠনিক সম্পাদক মুহিবুল কাদির পিন্টু, জেলা ওলামা জাতীয় পার্টির সভাপতি মুফতি মাওলানা আবু মো. বেগ, কুলাউড়া জাতীয় পার্টির লুৎফল হক, কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি দরুদ আলী। এ ছাড়াও সম্মেলনে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা মো. আসলামকে সভাপতি ও কবির মোল্লাকে সাধারণ সম্পাদক মনোনীত করে উপজেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.