
স্টাফ রিপোর্টার॥ পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) নিদের্শনায় শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার ২৭ নভেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় -এর পরিচালনা সঙ্গীয় অফিসার এস, আই মমিন উল্লাহ এ,এস,আই,মুকুন্দ দেবর্বমাসহ বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ এলাকা হইতে দুইজন আসামীকে আটক করা হয়।
আসামী হচ্ছে,মোঃ শরীর মিয়া পিতা- মৃতঃ নিকুল্জ রায় সাং- মাক্রিছড়া চা বাগান, মোঃ বাছিত মিয়া পিতা- নবাব আলী সাং- যাত্রাপাশা, উভয় থানাঃ শ্রীমঙ্গল জেলাঃ মৌলভীবাজার -দেরকে মোট ১৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও ১০৪ পুড়িয়া গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করি। তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.