
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শিক্ষক, এস,এম,সি, ইউপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়নের মিলনায়তনে বাংলাদেশ সরকারের অংশিদারীত্বে ও ইউরোপিয়া ইউনিয়নের অর্থায়নে পিফোরডি প্রকল্পের আওতায় সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান।
সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা অধ্যক্ষ অসিত কুমার পাল এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক পরিতোষ দেব নিরু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, পিফোরডি প্রকল্পের ও ডিষ্ট্রিক ফ্যাসিলেট আকলিমা চৌধুরী।
অনুষ্ঠানে ১৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এস, এম, সি’র সভাপতি উপস্থিত ছিলেন। অতিথিসহ বক্ততারা মানসম্মত শিক্ষা ও গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.