জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় জাতীয় পাটির প্রবাসী নেতা ও বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মালিক সাচ্চুর আয়োজনে কলেজ রোডস্থ নিজ বাস ভবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন রবিবার জাতীয় পাটি ও বিভিন্ন রাজতৈতিক দলের ব্যক্তিবর্গ এলাকার মুরুব্বিয়ানদের সম্মানে এক পারিবারিক ইফতার মাহফিল আয়োজনে করেন। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, এনসিসি ব্যাংকের ম্যানেজার জিয়াউল হক, হাজী মর্ত্তুজ আলী, মোস্তফা কামাল, নাজমুল ইসলাম, মাছুম আহমদ, নোমান আহমদ, আব্দুল আলীম, রাসেল আহমদ, রেদওয়ান আহমদ, আনেয়ারুল ইসলাম মঞ্জু, আব্দুস ছবুর প্রমুখ। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন জুড়ী জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.