
স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১১ দফা দাবিতে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে মৌলভীবাজার জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক আয়োজিত সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
১ ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চ জেলার সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর চৌধুরীর সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মৌলভীবাজার শাখার সভাপতি আফিকুর রহমান নোমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনছার আলী। বিশেষ অতিথি শেখ মুহিত রাজা বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা। বীর মুক্তিযোদ্ধা রমা কান্ত ধর, আব্দুল মজিদ, নিতিশ চন্দ্র নাক। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন,সেক্টর কমান্ড ফোরাম মৌলভীবাজার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক। শহিদ পরিবারের সন্তান জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপু জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের অন্যতম নেতা মোঃ মাহবুবুর রহমান খাঁন অপু, রনি, সাজন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা কমিটির নেতাকর্মীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.