
আশরাফ আলী॥ শ্রীমঙ্গল উপজেলায় বিয়ের বৌভাত অনুষ্ঠানে উপহার হিসাবে দেয়া হয়েছে বক্স ভরা পেঁয়াজ।
জানা যায়, শনিবার ৩০ নভেম্বর শ্রীমঙ্গল সাদিমহল কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয় মতিগঞ্জের মরহুম বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমেদ (ফুল মিয়া) এর ছেলে প্রবাসী মো. আলমগীর হোসেইন এর বৌভাত অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপহার হিসাবে এক বক্স পেঁয়াজ নিয়ে উপস্থিত হন মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী। এ নিয়ে শুরু হয় অনুষ্ঠানস্থলে আসা অতিথিদের মধ্যে নানা কৌতুহল।
এ বিষয়ে কবি আবদুল হাই ইদ্রিছী জানান, সম্প্রতি দেশে যে ভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে পেঁয়াজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। হাট-বাজারে এখন মানুষকে একশ গ্রাম পেঁয়াজ কিনতে দেখা যায়। পেঁয়াজের ঝাঁঝে মানুষ এখন কাঁদছে তাই এসময়ের সব চেয়ে দামী জিনিষ হিসাবে পেঁয়াজ কে বিয়ের উপহার নির্বাচন করেছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.