
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল পৌর শহরের ৩নং ওয়ার্ডের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২ জন সহকারী শিক্ষক (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা) নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) বরাবর জালালিয়া রোড, শ্রীমঙ্গলের ঠিকানায় ডাক বা সরাসরি পাঠানোর জন্য বলা হয়েছে। আবেদনপত্রে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং সেই সাথে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর নামে পোস্টাল অর্ডারের মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে। ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০১৯ এর মধ্যে আবেদন জমা দিতে হবে। প্রার্থীর যোগ্যতা ন্যুনতম স্নাতক পাশ। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে। নিয়োগ পরীক্ষার তারিখ প্রার্থীর মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.