
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক দৈনিক খোলাচিঠি পত্রিকার সম্পাদক সরফরাজ আলী বাবুল ১০ম বারের মতো হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার ৪ ডিসেম্বরর সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অভিবাবক প্রতিনিধি ও শিক্ষবৃন্দদের উপস্থিতিতে সবার সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয় এবং অন্যান্য সদস্যরা হলেন আনোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন বুলবুল, শাহীন মিয়া মহালদার, মো: ফজলু হক বাবুল, পারভীন বেগম, অনিতা রানী দেবনাথ, পংকজ কান্তি ভট্টাচার্য্য, মৌসুমী দেবনাথ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুঁব খাঁনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার, অভিবাবক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো: মকবুল হোসেন, মো: রফিকুল ইসলাম প্রমুখ।
উক্ত নব নির্বাচিত সভাপতি সরফরাজ আলী বাবুল বলেন বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যথাসাধ্য চেষ্টা করবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.