
আব্দুর রব॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রাম ও সদর জায়ফর নগরের চাটেরা গ্রামে বে-আইনীভাবে পাহাড়-টিলা কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় ৪ ডিসেম্বর বুধবার এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। এসময় টিলা কাটার অভিযোগে ৩ ব্যক্তিকে নোটিশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা।
জানা গেছে, সম্প্রতি জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় কিছু প্রভারশালী ব্যক্তি বে-আইনীভাবে প্রাকৃতিক পাহাড় টিলা কেটে নিচু জমি ভরাট ও বিভিন্ন ঠিকাদারের নিকট চড়া দামে মাটি বিক্রি করছিল। নির্বিচারে অবৈভাবে এসব পাহাড়-টিলা কাটার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে টনক নড়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। ব্যবস্থা নিতে সরেজমিনে মাঠে নামেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা জানান, পরিবেশ রক্ষায় আমাদেও সকলকে আরো বেশী সচেতন হতে হবে। জুড়ী টিলা কাটার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছেন। অভিযানে বে-আইনীভাবে টিলা-পাহাড় কর্তনের সত্যতা পেয়ে টিলা কর্তনকারী ৩ ব্যক্তিকে নোটিশ করেছেন। তাদেরকে আগামী ৮ ডিসেম্বর সকাল ১০.০০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে পরিচালকের দপ্তরে শুনানীতে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.