
স্টাফ রিপোর্টার॥ জেলা প্রশাসনের উদ্যোগে বড়লেখা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভুমি অধিগ্রহনের টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলার বড়লেখা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, এর জন্য বরাদ্দকৃত জমি অধিগ্রহনের প্রায় ৭৪ লক্ষ ৫৮ হাজার ৬শত ৪৫ টাকার চেক জমির মালিক জেলার বড়লেখা উপজেলার রুকনপুর গ্রামের মৃত হাজী নজী আলীর ছেলে রিয়াজুল ইসলাম এর কাছে হস্তান্তর করেন।
চেক বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, ভুমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ নেছার আহমদ,অতিরিক্ত ভুমি অধিগ্রহন কর্মকর্তা শুভাশীষ চাকমা, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউপি সদস্য,খলিলুর রহমান, ভুমি অধিগ্রহন শাখার প্রধান সহকারি শক্তিপদ সাহা, সার্ভেয়ার সঞ্জয় কুমার সিংহ,অফিস সহকারি মোঃ সালমান বখ্শ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.