
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে ১৯৭১ সালের এই দিনে ৮ ডিসেম্বর মৌলভীবাজার শহর তথা জেলার সর্বত্র স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়তে থাকে। পাক হানাদার বাহিনীকে হটিয়ে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারকে ৮ ডিসেম্বর শত্রুমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন।পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গনে জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে
৮ ডিসেম্বর রোববার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক
এড. নুরুল ইসলাম সেফুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।এছাড়াও আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার সদও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আনসার আলী ,জেলা ন্যাপ সভাপতি নেহারেন্দু হুম সজল ,সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মসু ,সাংবাদিক বেলাল তালুকদার ,শাহনেওয়াজ চৌধুরী সুমন,সাংবাদিক চৌধুরী মোহাম্দ মেরাজ ,মেরাজ আলী,জাকির হোসেন,সাংবাদিক মোঃ আব্দুল কালাম। এসময় উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সকল নেতৃবৃন্দ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.