
স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, কবিতা পাঠ ও ভারত থেকে আগত অতিথি কবি লক্ষীন্দ্র কুমার সিংহকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি হলরুমে সংগঠনের সভাপতি কবি মায়া ওয়াহেদের সভাপতিত্ত্বে ও সহ-সাধারণ সম্পাদক কবি পলাশ দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ড. সৈয়দ আহমদ আলী আজিজ।
বিশেষ অতিথি ছিলেন শ্রীগৌরবাণী সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল, কবি ও নাট্যকার আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, অধ্যাপক কবি ড. রঞ্জিত সিনহা, সাংবাদিক নুরুল ইসলাম সেফুল ও বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় আহব্বাহক কবি পুলক কান্তি ধর সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহন করেন কবি মনোরঞ্জন ধর, কবি অসিত দেব, প্রভাষক হিরন্ময় দেব, কবি পৃথিশ চক্তবর্তী, কবি শহীদুল ইসলাম লিটন, কবি চন্দ্রশেখর দেব, কবি নয়ন লাল দেব, কবি গোপাল চক্রবর্তী ও সংবাদকর্মী গৌতম বৌদ্ধ পাল প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কবি সাবিয়া ইয়াসমিন সাকী ও সাংগঠনিক সম্পাদক কবি নাহিদ ইয়াসমিন। সভার শুরুতে এই বিজয়ের মাসে স্বাধীনতা যুদ্ধে বলিদান হওয়া সকল শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.