
জুড়ী প্রতিনিধি॥ মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধা বৃত্তি পরীক্ষা ৪র্থ বারের ন্যায় অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ৫২ প্রতিষ্ঠানের ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৬ জন অংশ গ্রহণ করে। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন মোকাম বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক পাতিলা সাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অরবিন্দু রুদ্র পাল, কেন্দ্র সচিব পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তাজু রহমান, সার্বিকতত্ত্বাব ধানে ছিলেন দুর্গা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছইফ উদ্দিন, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অজয় কুমার দে, মেধা বৃত্তি'র সাধারণ স¤পাদক ইসমত আরা কুসম। পরীক্ষা হল পরিদর্শন করেন লক্ষ্মীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী, জুড়ী উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিট সভাপতি এ বি এম নূরুল হক ও জুড়ী প্রেসক্লাব সাধারণ স¤পাদক (সাবেক) ও "হাকালুকি নিউজ" স¤পাদক এম এম সামছুল ইসলাম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.