সাইফুল্লাহ হাসান॥ ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক ও ভবন সেজেছে বর্ণিল সাজে। সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন স্থানে দেখা যায় রং-বেরংয়ের আলোকসজ্জা।
রক্ত দিয়ে কেনা এই বিজয়কে বরণ করে নিতেই শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোক সজ্জা। শুধুমাত্র লাল সবুজই নয় উৎসবের এই শহরে ছোঁয়া লেগেছে নীল হলুদ বা সাদার। এছাড়া আলো দিয়ে তৈরি করা হবে বিভিন্ন আলোকচ্ছটা।
রবিবার ১৫ ডিসেম্বর রাতে শহর ঘুরে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ, জেলা পরিষদ, শিল্পকলা একাডেমি, পৌরসভার প্রধান গেট থেকে শুরু করে পৌরসভার ভবন পর্যন্ত আলোকসজ্জায় সজ্জিত। এছাড়াও শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজের ভবনসহ প্রতিষ্ঠানের আশপাশও সাজানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.