
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দেশের চা বাগানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বাষিকী (২০১০-২০২২) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাহবুব রেজা ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিবসহ একই প্যানেলে ৭জন নির্বাচিত হয়েছেন।
রবিবার ১৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের মাধ্যমে দেশের চা শিল্পাঞ্চলের সিলেট ও চট্টগ্রামের ১২ টি অঞ্চলে আঞ্চলিক কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি নির্বাচনে সিলেট ও চট্টগ্রামে মোট ১২ টি কেন্দ্রের মাধ্যমে ২৫১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো: জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক পদে আহমদ হোসেন চৌধরী ও অন্য প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি মো: মাহবুবু রেজা ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমানসহ দুুটি প্যানেলে ৯টি পদে ১৮ জন ছাড়াও একক ভাবে বিভিন্ন পদে মোট ২২জন প্রতিন্দ্বন্ধিতা করেন।
অন্যান্যপদে বিজয়ীরা হলেন সহসভাপতি পদে এ এইচ ভূঁইয়া ও দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক, সঞ্জয় কান্তি ভট্টাচাযর্, সাংগঠনিক সম্পাদক অঞ্জন গোস্বামী, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক শফিউল আলম শাহীন ও শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মিছবাউর রশিদ খাঁন নির্বাচিত হয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.