
স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। সকাল ৭টায় শহরের চৌমোহনাস্থ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যালয় থেকে মিছিল সহকারে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলার কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে কার্যালয়ে ফিরে এসে উপস্থিত সাংবাদিকরা এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রহমান বাপ্পীর সাঞ্চালনায় অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত আলোচনা সভায উপস্থিত সাংবাদিকরা মহান শহীদদের আতœার শান্তি কামনায় দাড়িয়ে একমিনিট নিরবতা পালণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহনেওয়াজ চৌধুরী সুমন, আবুল হায়দার তরিক, বেলাল তালুকদার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.