স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শেরপুর গোলচত্তর এলাকা থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সাব্বির আহসান জানান, ইয়াবা ট্যাবলেট সহ আসামী কাশেম মিয়া, পিতা-মৃত নানু মিয়া, সাং-বাউরবাগ (পশ্চিম পাড়া) থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। সে একজন মাদক ব্যবসায়ী তাহার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে। ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটকের ঘটনায় তাহার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হইয়াছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.