
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বয়স ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগীতার ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরের গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না এর সভাপতিত্বে, সাইফুল ইসলাম সোহেল ও রাহেল আহমেদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ হুমায়ুন কবির, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ জাকির হোসেন, মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার মোঃ রিয়াজ উদ্দিন আহমদ, গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ওমর ফারুক, পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি জাকারিয়া আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান, জেলা যুবদল এর প্রচার সম্পাদক রাফু আহমেদ, এমবি মিডিয়ার চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ, স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, খেলা পরিচালনা কমিটির আহবায়ক আল আমীন আহমেদ, সৈয়দ জামিল আহমেদ রবিন, মন্নান আহমেদ, সৈয়দ নাহিদ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন লাভলু আহমেদ, মোঃ জবরুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম। খেলায় চ্যাম্পিয়ন হয় রকিব ফাইটার্স, রানার্স আপ আর.কে ফাইটার্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.