
গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখা।
২৫ ডিসেম্বর বুধবার বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডে অসহায় বৃদ্ধ, মহিলা ও শিশুসহ শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে পৌর জামায়াতের নায়েবে আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামির আলী। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মহি উদ্দিন আহমদ শাহীনসহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ। এছাড়াও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, “যদি আজ বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হতো, তাহলে আপনাদের শীতবস্ত্র বিতরণ করতে হতো না। আপনারা থাকেন কুঁড়ে ঘরে, আর কেউ থাকে দালানে। এই বৈষম্য থাকতো না। কুরআনের আইনে হাজার বছর আগে থেকেই যে খানে কার্যকর হয়েছে, সেখানের মানুষ সুখে শান্তিতে ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। অতিথে যেমন আপনাদের পাশ্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষতের থাকবে”।-প্রেস বিজ্ঞপ্তি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.