
তোফায়েল পাপ্পু॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকার যুবসমাজের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ‘মরহুম সৈয়দ ওয়ারিসুল আম্বিয়া স্মৃতি’ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ ডিসেম্বর রাত ১০টায় শীতকালীন জনপ্রিয় খেলা এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনীতে রোটারি ক্লাব শ্রীমঙ্গলের সভাপতি আতিকুল আম্বিয়া সুমনের সভাপতিত্বে ও হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক তোফায়েল পাাপ্পুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও হৃদয়ে শ্রীমঙ্গলের এডমিন মো. মোছাব্বির আলী মুন্না, দুবাই প্রবাসী মো. রুমেল আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. লিটন আহমেদ, মো. রশিদ আহমেদ, ইঞ্জিনিয়ার মো. আজগর হোসেন, মো. দেলোয়ার হোসেন, টি হ্যাভেট রিসোর্টের ম্যানাজার সাইফ টিটু, নাসির টি হাউজের পরিচালক নাসির আহমেদ রাসেল, ইনপুট বাংলার ডিরেক্টর জাকির হোসেন মোমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ এবং খেলাধূলা মানুষকে বিনোদনের পাশাপাশি মাদক, ইভটিজিং সহ নানা অপকর্ম থেকে দূরে রাখে।
উক্ত ফাইনালে বড়দের খেলায় আলী ও শরীফ জুটি লায়েক ও জাহিদ জুটিকে ২-০ ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় অপরদিকে ছোটদের খেলায় নজরুল ও ফাহিম জুটি ইমন ও সোহান জুটিকে ৩-১ ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়। খেলা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.