
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে হিমাদ্রী লাল ধরের একক চিত্র প্রদর্শনী ‘রঙের ফেরিওয়ালা’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দুপুরে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রঙের ফেরিওয়ালা’র উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক এ, কে, এম সাফায়েত আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আ’লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আলী।
এসময় বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান এম এ রহিম, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান,শিক্ষক দিপেন্দ্র ভট্টাচার্য্য প্রমুখ।
প্রদর্শনীতে ৫১টি ছবি স্থান পেয়েছে, এর মধ্যে জল রং ৩৫টি, এক্রেলিক রং ২ টি, তেল রং ২টি, স্কেচ ২টি ও মিশ্র মাধ্যম ১০টি।
প্রদর্শনীটি শেষ হবে ২৭ডিসেম্বর সন্ধায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.