স্টাফ রিপোর্টার॥ নানা জল্পনা কল্পনার দীর্ঘ ১৪ বছর পর মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এসেছে।
সভাপতি পদে আকবর আলী ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব।
সভাপতি আকবর আলী ছাত্রজীবণ থেকে ছাত্রলীগের সংগঠক ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলার ছিলেন। সুনামের সাথে দীর্ঘদিন দরে ব্যবসায় নিয়োজিত আছেন। পৌর কমিটির সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করছেন। বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগেরও সদস্য পদে রয়েছেন।
আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব ক্লিন ইমেজের সাথে ছাত্রজীবণ থেকে রাজনীতি করে আসছেন। বিভিন্ন সময়ে দেশ ও দলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। সাবেক এই ছাত্রনেতা ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৬ সালে নির্বাচিত হন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি। পরে কিছুদিন প্রবাসে অবস্থান করলেও আওয়ামীলীগগের রাজনীতির হাল ছাড়েননি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.