স্টাফ রিপোর্টার॥ আর্ত মানবতার লক্ষ্যে কাজ করা মানবতা প্রেমীদের ব্যাতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,ক্রীড়া সংগঠন গোলা সামাজিক কাজে বেশ তৎপর। স্যোসাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ খুলে বড় অংকের টাকা সাহায্য সহায়তা করে আসছে কিছু তরুণ প্রজন্মের সমাজকর্মীরা।
তারই ধারাবাহিকতায় মানবতা প্রেমীদের ইউনিক প্রজেক্টের ব্যাপারে আমাদের সবারই কম বেশি জানা।
পূর্বে মানবতার দেয়াল নির্মাণ,মাছের পোনা অবমুক্ত করা,শিত বস্ত্র কালেকশন করে বিতরণ,মাসিক ফ্রী চুল কাটিং প্রজেক্ট,মাসিক পবিত্র কোরআন মজিদ,সিফারা,কায়দা বিনামূল্যে ঘরে ঘরে বিতরণ সহো অনেক সামাজিক কাজ মানবতার প্রেমীরা করে যাচ্ছে।
থার্টি-ফাস্ট নাইট উপলক্ষে সুবিধা বঞ্চিতদের নিয়ে মৌলভীবাজার মেয়র চত্বরে বার্বিকিউ নাইট ও বর্ষবরণ উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়।
গ্রুপ ক্রীয়েটার জুবায়ের আলী আহমদ বলেন সারা বছর আমরা বার্বিকিউ- গ্রীল চিকেন,নান ব্রেড খাই কিন্তুু আমাদের সমাজের এক শ্রেণির মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত, তাদের কি ইচ্ছে হয়না বছরে একটা দিন এমন খাবার খেতে! আজকের এই দিনে সমাজের নানান মানুষ নানান ভাবে সেলিব্রেট করছেন দিনটিকে। আমরা মানবতা প্রেমীদের নিয়ে চাইছি সমাজের এমন অনেক সামাজিক কাজ আছে যা আমরা সামান্য অনুদান দিয়ে করতে পারি। এবং আমাদের চারপাশে থাকা মানুষগুলোকে নিয়ে একসঙ্গে এমন সব দিবস পালন করতে। তিনি সবাইকে এমন সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান।
প্রচারবিমুখ সংগঠন ১০০% চ্যারিটি অরগানাইজেশন মানবতা প্রেমীর এ উদ্যোগকে স্বাগত জানাতে অনুষ্ঠানে হাজির হন বিশিষ্ট সমাজ সেবক,নাট্যকার জনাব খালেদ চৌধুরী। সাংবাদিক দুরুদ আহমদ,সাংবাদিক মেরাজ চৌধুরী,সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক সুহেল আহমেদ।
তারা বলেন সমাজিক কাজ করতে সুন্দর মনের মানুষ লাগে আর তা এই গ্রুপের সবাইকে দেখে বুজা যায়।
অনুষ্ঠান সফল করতে উপস্হিত ছিলেন মানবতা প্রেমীর সদস্য সত্রাজীৎ আচার্য,মুক্তাদির হোসেন,কামরুজ্জামান রনি,সায়েক আহমদ,মুজিবুর রহমান, সামিয়া আহমেদ,নাঈমা আহমেদ,জেবিন আক্তার,অপু আহমেদ,আতাউর রহমান,এস.এম শাহজাহান আহমদ,ফয়েজ আহমেদ,সুলতানা বেগম,সহো আরও অনেকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.