
জনি বেগম॥ “সোনার বাংলার মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলায় বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা ২০২০ দিবস পালিত হয়েছে।
সোমবার ২ জানুয়ারী জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম এর সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী আজমল আহমদ চৌধুরী, এনজিও প্রতিনিধি রিংকু দাশ প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.