কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া ওসমান আলী (৩০) নামের পলাতক আসামীকে ২৯ জুন বুধবার ভোর রাতে গ্রেফতার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিতিত্তে বুধবার ভোর রাতে থানার ২য় কর্মকর্তা জাহিদুল হক, সহকারী পরিদর্শক আব্দুল হামিদ ও সহকারী পরিদর্শক মহসিন আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল চিৎলিয়া কালিছলি গ্রামের গহীন জঙ্গলে অভিযান চালিয়ে পলাতক ওসমান আলীকে গ্রেফতার করে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.