
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে ভূমি মন্ত্রণালয়ের সি.ভি.আর.পি প্রকল্পের আওতায় সোনার বাংলা গুচ্ছ গ্রামের উদ্বোধন করা হয়েছে।
৮ জানুয়ারী বুধবার দূপুরে গিয়াসনগর ইউনিয়নের অফিস বাজার এলাকায় সোনার বাংলা গুচ্ছ গ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ, গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, ইউপি সদস্য সহ অন্যান্য সুধিজন।
প্রকল্পের আওতায় মোট ১৫টি পরিবারকে ৩ শতাংশ জমিসহ দুই কামরার টিনশেড ঘর প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.