শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের শ্রমিকরা চা বাগানের ব্যবস্থাপকের অপসারণ দাবি জানিয়েছে।
৯ জানুয়ারী বৃহস্পতিবার বাগানে সিনিয়র ব্যবস্থাপকের অপসারনের দাবিতে সকাল ১০টা থেকে কাজে যোগ না দিয়ে বাগানের ৩ শতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি পালনের কারণ জানতে চাইলে সাতগাঁও চা বাগান নারী চা শ্রমকি কসলা নায়েক,চা শ্রমিক নিয়তি বাওরি অভিযোগ করে বলেন, সাতগাঁও চা বাগানে সিনিয়র ব্যবস্থাপক হিসেবে মো.মনিরুজ্জামান যোগদানের পর থেকে নারী চা শ্রমিকদের নানান নির্যাতন করে আসে, এছাড়া চা বাগানের নারী চা শ্রমিকরা যখন কাজের জন্য তাদের পরিহিত ছোট কাপড় বাগানের ভিতর পাল্টানো জন্য যায় তখন চুপচাপ তিনি এসে দাঁড়িয়ে থাকেন। আমরা কয়েক বার বাগানের প্রধান ব্যবস্থাপকে বলেও কোন কাজ হয়নি। তিনি এর আগে কয়েকবার আমাদের আশ্বাস দিয়েছেন।
শ্রমিকরা আর বলেন,মনিরুজ্জামান সাহেব যদি বাগানে আবারও আসেন তবে আমরা সকল শ্রমিক কাজে যাওয়া বন্ধ করে দিব।
অভিযোগের বিষয় চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সভাপতি কাজল ও সাধারন সম্পাদক কাজল কালিন্দী বলেন, সাতগাঁও চা বাগানে সিনিয়র ব্যবস্থাপক মনিরুজ্জামান নারী চা শ্রমিকদের কাজের স্থানে গিয়ে উত্ত্যক্ত করেন। এবং তারা যখন কাপড় পাল্টায় তখন সাহেব চুপচাপ দাড়িয়ে থাকেন বলে নারী শ্রমিকরা আমাদের জানিয়েছে।
সাতগাঁও ইউনিয়নের ওয়ার্ড জনপ্রতিনিধি লাল বাবু জানান, এঘটনাটি সত্য বলে নিশ্চত করেন।
এবিষয়ে জানতে চাইলে সাতগাঁও চা বাগানের সিনিয়ির ব্যবস্থাপকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
সাতগাঁও বাগানের প্রধান ব্যবস্থাপক রফিকুল ইসলাম মুঠোফোনে জানান,এবিয়য়ে আমি কিছু জানি না। আমি ছুটিতে ঢাকায় এসেছি। শুনেছি টুকরী ও কোদাল নিয়ে একটু যায়ঝামেলা হয়েছে।
বাগানের ভারপ্রাপ্ত প্রধান সহকারী ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস বলেন, শুনেছি তিনি নাকি বাগানের নারী চা শ্রমিকরা যখন কাপড় পাল্টাতো তখন দাঁড়িয়ে দেখতেন তবে এঘটনা সত্য না মিথ্যা আমি বলতে পারছি না শ্রমিকদের মুখ থেকে এমনটাই শুনতেছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.