
সাইফুল্লাহ হাসান॥ নানারকম রঙিন আলোয় সাজানো হয়েছে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙন। আগামীকাল প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উইন্টার ফিয়েস্টা’।
শুক্রবার ১০ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে হবে এই শীতকালীন উৎসব।
উইন্টার ফিয়েস্টাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিদ্যালয় ক্যাম্পাসে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোকসজ্জাসহ রঙিন সাজে সেজেছে বিদ্যালয়। প্রস্তুতিপর্বে আয়োজকরা ছাড়াও জড়ো হয়েছেন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
সরেজমিন সন্ধ্যা পর বিদ্যালয় প্রাঙ্গণে গেলে দেখা যায়, একদল ভলান্টিয়ার এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা ব্যস্ত সময় কাটাচ্ছেন স্কুল প্রাঙ্গনে। সবাইকেই দেখা যাচ্ছে কোনো না কোনো কাজে একে অন্যকে সহায়তা করতে। অনেককে দেখা গেছে বিভিন্ন রঙ্গের আলপনা আঁকছেন। আকাঁ আল্পনা কেউ যাতে নষ্ট করতে না পারে সে জন্য পাহারা দিতেও দেখা গেছে অনেককে।
আগামীকাল দেশের বিখ্যাত ব্যান্ড ‘জলের গান’ মৌলভীবাজার আসবে এই উৎসব মাতাতে। প্রাক্তন ছাত্রদের জন্য তৈরি হয়েছে বিদ্যালয়ের লোগো সম্বলিত হুডি। এছাড়াও কালচারাল নাইট, বনফায়ার, ডিনার ছাড়াও ফটোশুট এবং বিভিন্ন সারপ্রাইজ গিফটেরও আয়োজন রয়েছে।
এই অনুষ্ঠানের আহ্বায়ক শাহরিয়ার উদ্দিন জানান, দেড় হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এখন সফলভাবে উৎসব সম্পন্ন করতে আমাদের শেষ প্রস্তুতি চলছে।
সোহাদ আহমদ নামে আরেকজন শিক্ষার্থী জানান, স্কুলজীবনের স্মৃতি পুণরায় জাগ্রত আমাদের এই আয়োজন। মূলত আমরা একদিকে শীতকে উদযাপন করতে চাই। বসন্তের উষ্ণতা ফিরিয়ে আনতে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ মিলে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শুক্রবার দুপুর ২টায় এই উইন্টার ফিয়েস্টার গেইট উন্মুক্ত করে দেওয়া হবে। অনুষ্ঠান চলবে সারাদিন। রাতে কালচারাল নাইটে ‘জলের গান’ এর মন মাতানো গানের পর ডিনারের মাধ্যমে সমাপ্ত হবে উইন্টার ফিয়েস্টা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.