জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শান্তি সংঘ ক্লাবের উদ্যোগে এলইডি ও মোবাইল নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
১০ জানুয়ারী শুত্রুবার জুড়ীর পশ্চিম বেলাগাঁও গ্রামে রাত ৮টায় ক্লাবের উপদেষ্টা সাইফুল আলমের সভাপতিত্বে ও রাসেল আহমদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর জায়ফরনগর ইউপি চেয়ারম্যান, হাজী মাসুম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জুড়ী টাউন ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সহ- সভাপতি হারিস মোহাম্মদ, বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুর রব, সভাপতি মনিক মিয়া, সহ- সভাপতি জাহিদ হাসান জমির, বিশিষ্ট ব্যবসায়ী তুতিউর রহমান তুতা, আব্দুর রহিম, হেলাল মিয়া, আক্তার হোসেন, উজ্জ্বল মিয়া, শাহনাজ মিয়া, আয়োব আলী, আলাল মিয়া, কালা মিয়া প্রমূখ। প্রধান অতিথি বলেন, মাদক থেকে বাঁচতে হলে খেলা-দুলার কোন বিকল্প নেই। তাই যুব সমাজকে খেলা-দুলায় মনোনিবেশ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কন্টিনালা যুব কল্যাণ ও রহিম সাথী মধ্যেকার খেলায় যুব কল্যাণ পরিষদ বিজয়ী হয়। দ্বিতীয় খেলায় বেলাগাঁও শাহনাজ সাথী ও জাঙ্গিরাই এর মধ্যেকার খেলায় শাহনাজ সাথী বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন, এম এ ওয়াহিদ মুমীন ও হেলাল মিয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.