শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘সমাজ সেবার মানসিকতায় মানব সেবায় অঙ্গীকারবদ্ধ’’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর আয়োজনে ও গিভ আস এ লিফট চ্যারিটি, ইউকে'র সভাপতি আমিনুল ইসলাম এর সহযোগিতায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
১১ জানুয়ারী শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
প্রায় দুই শতাধিক অসহায় গরীব রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়। এছাড়া ২৪ জন ছানিপরা রোগীকে অপারেশন এর জন্য বিএনএসবিতে নেয়া হয়।
এর আগে এ উপলক্ষে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান মামুন'র সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক কে এস এম আরিফুল ইসলাম'র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাখাওয়াত হোসেন, ইডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান সবুজ, টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ সংগঠনের সদস্যরা।
চক্ষু শিবিরে ডাক্তার ছিলেন বিএনএসবি মৌলভীবাজার এর (অপটমেট্রিষ্ট) ডাঃ আব্দুল বাতেন ও মেডিকেল অফিসার ডাঃ সুস্মিতা দেব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.