
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার সিলেট রেড, কুসুমবাগ, পশ্চিমবাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার ১২ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মূল্য তালিকা না রাখা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করা, গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে সিলেট রোডে অবস্থিত মেসার্স আখন্দ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত জসিম এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.