স্টাফ রিপোর্টার॥ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনাসভা ২৯ জুন বুধবার মৌলভীবাজার সোনালী ব্যাংক মৌলভীবাজার শাখায় অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক মৌলভীবাজারের এজিএম দেওয়ান মোঃ মনিরুজ্জানের সভাপতিত্বে এবং মোস্তাক আহমদের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনাসভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান।
উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, সুশিল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব এবং সোনালী ব্যাংক মৌলভীবাজারের সকল শাখার কর্মকর্তা-কর্মচারী সদস্য বৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.