স্টাফ রিপোর্টার॥ ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অনুপ্রেরণা দিতে মৌলভীবাজারে শিক্ষক অনিল ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি দেওয়া হয়েছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার মৌলভীবাজারের পৌর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক অনিল ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্ট। এ সময় অনিল ভট্টাচার্য সম্পর্কে স্মৃতিচারণ মূলক আলোচনা করেন উপস্থিত সুধীজন।
অনুষ্ঠানে ট্রাস্টটির চেয়ারম্যান পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, শিক্ষাবিদ-লেখক ও গবেষক মায়া ওয়াহেদ এবং আইনবিদ অ্যাডভোকেট সমর কান্তি দাশ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মলয় ভূষণ রায়, অধ্যক্ষ মঞ্জু গোপাল দেব, অ্যাডভোকেট কিশোরীপদ দেব শ্যামল, অ্যাডভোকেট নিত্য গোপাল গোস্বামী এবং প্রকৌশলী অনিরুদ্ধ ভট্টাচার্য।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ট্রাস্টের কো-চেয়ারম্যন পদার্থ বিজ্ঞানী অনাদি ভট্টাচার্য এবং সদস্য সচিব ও ট্রাস্টি প্রকৌশলী অরুন ভট্টাচার্য।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.