
জনি বেগম॥ ব্র্যাক রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে রুপান্তর, এমার্ক এশিয়া পেসিফিক, নরেক এর সহায়তায় অংশীজনের সাথে স্বাস্থ্য সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ জানুয়ারি মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল সভা কক্ষে রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক।
প্রোগ্রাম ম্যানেজার ও ইনচার্জ কমিউনিটি রেডিও প্রজেক্ট, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ব্র্যাক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপান্তর কমিউনিকেশনের ডিরেক্টর সাইফুদ্দিন সবুজ, বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক এহসানুল মান্নান। নেপালের নরেক ফেলো পার্টিসিপেন্ট রাজেশ রমতেল তাদের কার্যক্রম উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন নরেক ফেলো পার্টিসিপেন্ট মেনেকা ঘরতি, চন্দ্রকলা কর্তী। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন, রেডিও পল্লীকণ্ঠের প্রযোজক মোঃ আল-আমীন, মার্কেটিং অফিসার দুলাল রায়, একাউন্টস অফিসার রুমানা আকতার, কারিগরী প্রযোজক হিমাদ্রী রায় শুভ্র সহ রেডিও পল্লীকণ্ঠের সকল অনুষ্ঠান এবং সংবাদ প্রযোজক বৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.