
আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের নয়াবাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে নাসির উদ্দিন প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২০ইং উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারি সোমবার বিকেল ৩ টায় জুড়ীর নয়াবাজার ঈদগাহ সংলগ্ন মাঠে ৩২টি দলের ১৬টি খেলার ১ম রাউন্ডের আজ উদ্বোধনী খেলায় জকিগঞ্জ ইয়াং ক্লাব পৌরসভা সিলেট ও তারাধরম এম সি একাদশ মুড়াউল বড়লেখা মধ্যেকার খেলাটির মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় ০-২ গোল এ তারাধরম এম সি একাদশ মুড়াউল বড়লেখা বিজয়ী হয়।
উক্ত উদ্বোধনী খেলায় পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে শাহ মোয়াজ্জেম রুবেল ও খালেদ হোসোইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, পূর্বজুড়ী ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক, নয়াবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি মইনুল ইসলাম মঈন, জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হোছন আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম, ইউপি সদস্য মাসুক আহমদ, নয়াবাজার ঈদগাহ কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি ইছবর আলী, নজরুল ইসলাম মাষ্টার, নয়াবাজার স্পোর্টিং ক্লাবের সম্পাদক সামছুল ইসলাম মুক্তা প্রমুখ।
উল্যেখ নাসির উদ্দিন আহমদ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রথম প্রাইজ ১ লক্ষ টাকা, দ্বিতীয় প্রাইজ ৫০ হাজার টাকা ও তৃতীয় প্রাইজ ২০ হাজার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.