আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই চা বাগান কৃষ্ণনগর নতুন টিলা মাঠে ৫২ তম শ্রী শ্রী দধি সংক্রান্তি রথযাত্রা ও ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হয়েছে।
১৫ জানুয়ারি বুধবার হতে ৩ দিনব্যাপী শ্রী শ্রী দধি সংক্রান্তি রথযাত্রায় বসেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। পৌষের কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শিশু-কিশোর ও হাজারো নারী-পুরুষ এসেছেন মেলায়। হারিয়ে যেতে বসা মৃৎশিল্পের নানা পণ্যের পসরারও কমতি নেই তৈজসপত্র, খেলনা হাতি, ঘোড়া, বাঘ, হাড়ি-পাতিল কত কিছু। বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন খেলনা। বাতাসা, তিলা, কদমা ও বিন্নি ধানের খই কিনতে ভিড় ছিল লক্ষণীয়।
শ্রী শ্রী দধি সংক্রান্তি রথযাত্রা আয়োজক কমিটির সভাপতি জগেস রিকমুন ও সম্পাদক স্বনাতন গঞ্জুর সাথে আলাপ করে জানা যায় ১৯৬৮ সাল থেকে এই রথযাত্রা ও পৌষ মেলা শুরু হয়েছে। প্রতিষ্ঠাতা সভাপতি হলেন দেবি বিশ্বাস, সম্পাদক অজিত রুদ্রপাল।
কোষাধক্ষ্য শ্রীকান্ত রবি দাস বলেন, ঐতিহ্যবাহী পৌষ মেলায় উপলক্ষে ইয়াং স্টার স্পোটিং ক্লাব এন্ড সমাজ কল্যাণ সংস্থা ও নতুন টিলা যুব সংঘ আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে দেশীও মাছের মেলা ১০০০ টাকা থেকে ১৫০০০ টাকা মূল্যের মাছ উঠেছে মেলায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.