
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের মো. ইব্রাহিম মিয়া অরফে রকি হত্যার ঘটনায় জড়িত তার দুই হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।
১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে আয়োজিত এ মানবন্ধনে বক্তব্য ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, স্থানীয় যুব নেতা লুৎফুর রহমান লিটন, গোলাম মোস্তফা সবুজ, রোকেয়া আক্তার, তার মা মমতা বেগম, দাদী রাবেয়া বেগম, এলাকাবাসী সিাদিয়া আমিন ও নাসরিন আক্তার। এ সময় বক্তারা বলেন, রনির হত্যাকারী সাব্বির ও ফয়সল তারা নিজেদের বস বলে এলাকায় মাস্তানী করে বেড়ায়। হত্যাকান্ডের স্বীকার রনি তাদের নাম ধরে ডাকায় তারা তার উপর চড়াও হয়। এ নিয়ে পারিবারিক ভাবে দুই মাস আগে উভয়কে মিলিয়েও দেয়া হয়েছিলো। কিন্তু সাব্বির ফয়সার বিষয়টি তাদের মাথায় রেখে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করে। তারা এই হত্যাকারীদের ফাঁসী দাবী করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় এক প্রেস ব্রিফিং করে শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র এ এসপি আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত দুই আসামীকেই তারা আটক করে আদালতে সোপর্দ করেছেন এবং ১৬৪ ধারা জবানবন্দীতে তারা হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের ফিনলের বুড়বুরিয়া চা বাগানের একটি সেকশনে গাছের সাথে বাঁধা অবস্থায় মো. ইব্রাহিম মিয়া রকির মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.