
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ইউসুফ নগর (রাতগাঁও) গ্রামের ঐতিহ্যবাহী কর্পুলনেছা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন সম্পন্ন হয়েছে।
১৫ জানুয়ারি বুধবার বাদ যোহর হতে তাফসির শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী,শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব এম.এ.রহিম (সি.আই.পি) এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: মুজিবুর রহমান মুজিব ও মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মো: আব্দুর রশিদ এর পরিচালনায় বার্ষিক তাফসিরুল কুরআন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম যুব সংঘের প্রধান উপদেষ্ঠা ওলী ইবনে ওলী আলহাজ্ব মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুকী। তাফসির পেশ করেন দারুল উলুম টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি সামছুদ্দোহা, চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক দরগাহ হযরত শাহজালাল (র:) জামে মসজিদ সিলেট এর পেশ ইমাম ও খতিব মাওলানা হাফেজ আসজাদ আহমদ,মৌলভীবাজার দারুল উলুম মাদ্রারাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম। তাফসিরুল কোরআন মাহফিলে হাফিজ মাদ্রাসার হিফজ সম্পন্নকারীদের মাথায় পাগড়ী পরিয়ে দেন প্রধান অতিথি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক।
বার্ষিক তাফসিরুল কোরআন সম্মেলন ও শিরণী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কর্পুলনেছা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আলহাজ¦ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওয়শের আলী খোকন, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সভাপতি,সম্পাদকসহ রাজনীতিবীদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.