
আল আমিন আহমদ॥ বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ৭২ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।
জুড়ী উপজেলার শিশুপার্কে উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগে জুড়ী উপজেলা ও কলেজ শাখা আয়োজনে দিনব্যাপি আয়োজন করে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৭ জানুয়ারী শুক্রবার বিকেল ৩ টায় শিশুপার্ক হতে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আর শিশুপার্কের আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জলের সঞ্চালনায় ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন (এমপি)। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ জুড়ী উপজেলা শাখার সভাপতি বদরুল হোসেন, সাধারন সম্পাদক মাসুক আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক সোনা, উপজেলা যুগলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউপি আওয়ামীলীগ সভাপতি শ্রীকান্ত দাস, সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আয়াজ উদ্দিন আহমদ, যুবলীগ নেতা জুয়েল রানা প্রমুখ। আলোচনা শেষ সাংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশ করেন সিলেট বিভাগের জনপ্রিয় শিল্পীবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.